প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

মাছ ধরতে গিয়ে আর ফেরা হল না! সবংয়ে নদীতে ডুবে মৃত্যু ২০ বছরের যুবকের

Published on: October 1, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: সকালে মাছ ধরতে বেরিয়েছিলেন। কিছু ক্ষণ পর নদীর জলে ভাসতে দেখা গেল ২০ বছরের যুবককে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের ৬ নম্বর চাউলকুড়ি অঞ্চলের আন্দুলিয়া এলাকায়। মৃত যুবকের নাম শান্তনু মণ্ডল (২০)। তাঁর বাড়ি আন্দুলিয়াতেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন শান্তনু। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে জলে ভাসতে দেখতে পান। খবর ছড়াতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়দের উদ্যোগে তাঁকে দ্রুত উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা শান্তনুকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সবং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর গ্রামীণ হাসপাতালে পাঠায়।

তবে কী ভাবে শান্তনু জলে পড়লেন, মাছ ধরার সময় কোনও দুর্ঘটনা ঘটেছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সবং থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। মাত্র ২০ বছর বয়সে শান্তনুর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্দুলিয়া এলাকায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now