নিজস্ব সংবাদদাতা: হাওড়া স্টেশনে ২৬ জুলাই (রবিবার) উন্নয়নমূলক কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ও সূচিতে বড় পরিবর্তন করেছে দক্ষিণ-পূর্ব রেল। বেশ কয়েকটি ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি বা শালিমার থেকে ছাড়বে, আবার কয়েকটি ট্রেন নির্ধারিত গন্তব্যে না গিয়ে সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে। পাশাপাশি যাত্রী স্বার্থে আগাম বিজ্ঞপ্তি দিয়ে দুটি লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
যে ট্রেনগুলি হাওড়ার বদলে সাঁতরাগাছি/শালিমার থেকে ছাড়বে: 👇
২২৮৬১ হাওড়া–কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস → সাঁতরাগাছি থেকে ছাড়বে
১২৭০৩ হাওড়া–সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস → সাঁতরাগাছি থেকে ছাড়বে
১২৮২১ হাওড়া–পুরী ধৌলি এক্সপ্রেস → শালিমার থেকে ছাড়বে
১২৮৬০ হাওড়া–সিএসএমটি মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস → সাঁতরাগাছি থেকে ছাড়বে
১২৮৪১ হাওড়া–এমজিআর চেন্নাই সেন্ট্রাল কোরোম্যান্ডেল এক্সপ্রেস → শালিমার থেকে ছাড়বে
১২৬৬৩ হাওড়া–তিরুচিরাপল্লি এক্সপ্রেস → সাঁতরাগাছি থেকে ছাড়বে
১২৮১০ হাওড়া–সিএসএমটি মুম্বই মেল → সাঁতরাগাছি থেকে ছাড়বে
১৮৬১৫ হাওড়া–হাটিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস → সাঁতরাগাছি থেকে ছাড়বে
১২৮৩৭ হাওড়া–পুরী এক্সপ্রেস → সাঁতরাগাছি থেকে ছাড়বে
১২৮৬৩ হাওড়া–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস → সাঁতরাগাছি থেকে ছাড়বে
যে ট্রেনগুলি সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে
১২৮১৪ টাটানগর–হাওড়া স্টিল এক্সপ্রেস
১২৮৭২ জুনাগড় রোড–হাওড়া এক্সপ্রেস
১২৮৩৮ পুরী–হাওড়া এক্সপ্রেস
সম্পূর্ণ বাতিল। ৩৮৩২১ হাওড়া–মেচেদা লোকাল
৩৮৪৫৩ হাওড়া–পাঁশকুড়া লোকাল
রেল কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি ও ছাড়ার স্টেশন নিশ্চিত করে নেওয়ার পরামর্শ দিয়েছে। উন্নয়নমূলক কাজের জন্য সাময়িক এই পরিবর্তনের ফলে যাত্রীদের কিছুটা অসুবিধা হতে পারে বলে জানিয়ে তার জন্য দুঃখপ্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল।











