প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

এক হাঁটু জলে কেশিয়াড়ি-খড়গপুর রাস্তা

Published on: July 27, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতাঃ গভীর নিম্নচাপের প্রভাবে একরাতের টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি-খড়্গপুর রাজ্য সড়কের হাতিগেড়িয়া লেঙ্গামারা পোল সংলগ্ন এলাকা। সোমবার সকাল থেকেই রাস্তার উপর প্রায় এক হাঁটু জল জমে থাকায় ব্যাপকভাবে ব্যাহত হয়েছে যান চলাচল। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী, সাধারণ মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা। স্থানীয়দের দাবি, বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যাওয়ার মতো কার্যকর নিকাশি ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এই এলাকায় জল জমে যায়। এবার রাতভর ভারী বর্ষণের ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। রাজ্য সড়কের উপর জল জমে থাকায় ছোট গাড়ি, মোটরবাইক এমনকি যাত্রীবাহী যানবাহনও ধীরগতিতে চলাচল করতে বাধ্য হচ্ছে। অনেক ক্ষেত্রেই চালকদের ঝুঁকি নিয়েই জল পার হতে দেখা গেছে। অন্যদিকে, কর্মস্থল, স্কুল-কলেজ ও বিভিন্ন কাজে বের হওয়া সাধারণ মানুষকে এক হাঁটু জল পেরিয়েই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ফলে দিনের শুরুতেই ভোগান্তির শিকার হন বহু মানুষ। দীর্ঘক্ষণ জল জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now