প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

বর্ষায় জলযন্ত্রণায় লুটুনিয়া পোস্ট অফিস, দুর্ভোগে কর্মী থেকে গ্রাহকরা

Published on: July 28, 2026
---Advertisement---

সবং: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে পোস্ট অফিসে যাওয়ার রাস্তা। প্রবল বর্ষণের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দেভোগ অঞ্চলের লুটুনিয়া ভারতীয় ডাক বিভাগের সামনে জমেছে জল। ফলে প্রতিদিন চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে ডাক বিভাগের কর্মী থেকে শুরু করে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্ট অফিসের সামনে দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যা রয়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জমে থাকা জল পেরিয়েই বাধ্য হয়ে পোস্ট অফিসে প্রবেশ করতে হয় কর্মী ও গ্রাহকদের। এর ফলে বয়স্ক মানুষ ও মহিলাদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, এই সমস্যার কথা একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা এলেই একই দুর্ভোগের ছবি সামনে আসে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়া সত্ত্বেও পোস্ট অফিসের সামনে এমন জলাবদ্ধতা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দ্রুত নিকাশি ব্যবস্থা তৈরি করে এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। এমনটাই দাবি তাঁদের। এদিকে, বর্ষার মরশুমে যাতে সাধারণ মানুষকে আর জল পেরিয়ে পোস্ট অফিসে যেতে না হয়, সেই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now