প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সবংয়ের দেহাটি শীতলা মন্দির থেকে শ্মশান পর্যন্ত জল নিকাশি প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক অমল পণ্ডা

Published on: July 29, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশগ্রাম অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। বুধবার দেহাটি শীতলা মন্দির থেকে দেহাটি শ্মশান পর্যন্ত জল নিকাশি ব্যবস্থা নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবং বিধানসভার বিধায়ক অমল পণ্ডা।

জানা গিয়েছে, প্রকল্পটির অনুমোদিত ব্যয় ১ লক্ষ ৯৪ হাজার ৫৬৩ টাকা। বর্ষাকালে ওই এলাকায় জল জমে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হতো। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই এই নিকাশি প্রকল্পের কাজ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক অমল পণ্ডা বলেন, রাজ্য সরকারের উদ্যোগে গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান এবং উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

এদিনের অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন হলে দেহাটি এলাকার জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now