প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সমবায়ের লক্ষ লক্ষ টাকার দুর্নীতির মামলা, আদালতে দোষী সবং-এর তৃণমূলের অঞ্চল সভাপতি! ৫ বছরের জেল

Published on: July 30, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদক,সবং: সমবায় সমিতির বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির মামলায় বড় ধাক্কা তৃণমূল শিবিরে। প্রায় ২০ লক্ষ টাকার বেশি আর্থিক অনিয়মের মামলায় দোষী সাব্যস্ত হলেন সবং ব্লকের চাউলকুড়ি অঞ্চলের তৃণমূল সভাপতি জয়দেব পাল। দীর্ঘদিনের মামলার শুনানি শেষে মেদিনীপুর জেলা আদালত তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা-র সাজা ঘোষণা করেছে।

ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। চাউলকুড়ি অঞ্চলের সুন্দরপুর সমবায় সমিতিতে প্রায় ২০ লক্ষ টাকার বেশি আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই জয়দেব পালের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বছরের পর বছর ধরে চলে মামলার শুনানি। অবশেষে সেই মামলাতেই আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে জেল হল তৃণমূলের এই স্থানীয় নেতা।

আদালতের রায় প্রকাশ্যে আসতেই সবংয়ের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শাসকদলের একজন অঞ্চল সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় সাজা ঘোষণার ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। সমবায়ের টাকা নিয়ে ওঠা অভিযোগ থেকে আদালতের সাজাপুরো ঘটনাই এখন স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে।

দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে আপাতত পর্দা পড়ল মামলায়। এবার এই রায়কে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কী প্রতিক্রিয়া দেখা দেয়, সেদিকেই নজর সবংবাসীর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now