প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

আন্তঃরাজ্য ভুয়ো লটারি চক্রের পর্দাফাঁস, দাঁতন থানার পুলিশের জালে উড়িষ্যার যুবক

Published on: August 1, 2026
---Advertisement---

দাঁতন, নিজস্ব সংবাদদাতা: আন্তঃরাজ্য ভুয়ো লটারি চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল দাঁতন থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোনাকোনিয়া নাকা চেকিং চলাকালীন উড়িষ্যা থেকে মোটরবাইকে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় এক যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় পশ্চিমবঙ্গ রাজ্য লটারির ‘ডিয়ার মহানদী’ নামে আনুমানিক চার হাজার ভুয়ো লটারির টিকিট, যার বাজারমূল্য প্রায় ২৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ কামির উদ্দিন। তাঁর বাড়ি উড়িষ্যার বালেশ্বর জেলার জলেশ্বর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উড়িষ্যায় এই ভুয়ো লটারির টিকিট ছাপিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছিল।

তদন্তে আরও উঠে এসেছে, দাঁতন থানার সোনাকোনিয়া, মির্জাপুর, আগুয়া-সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল এই ভুয়ো লটারির ব্যবসা। সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে এই জাল টিকিট বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করে এই আন্তঃরাজ্য চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের পরিচয়, টিকিট ছাপানোর উৎস এবং পাচারের নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে তদন্তকারীরা। পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই ভুয়ো লটারি ছড়িয়ে পড়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও গ্রেফতারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now