প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

EXCLUSIVE: তৃণমূল নেতার বাড়িতে ৬ ঘণ্টার তল্লাশি অভিযানে ডেবরা সরগরম! কী খুঁজছে পুলিশ?

Published on: August 7, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, ডেবরা: শুক্রবার দুপুর থেকেই কার্যত পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি এলাকা। লক্ষ্য একটাই, ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়ার বাড়ি। এরপর শুরু হয় টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে জেলা পুলিশের ম্যারাথন তল্লাশি অভিযান, যা ঘিরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে কয়েকদিন আগে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে জেলা পুলিশ। শুক্রবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে তদন্তকারী আধিকারিকরা বাড়িতে পৌঁছে একের পর এক ঘর, নথিপত্র, মোবাইল-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী খতিয়ে দেখেন। বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়।

দীর্ঘ ছয় ঘণ্টার তল্লাশি ঘিরে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধুই কি প্রতারণার অভিযোগের তদন্ত, নাকি তদন্তকারীদের নজরে এসেছে আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য? যদিও এই বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রের দাবি।

অভিযানে কী কী নথি বা সামগ্রী উদ্ধার হয়েছে, তা নিয়েও এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে, অভিযুক্তের পক্ষ থেকেও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় ডেবরার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশের এই দীর্ঘ তল্লাশি তদন্তকে কোন দিকে নিয়ে যায়, এখন সেদিকেই নজর সকলের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now