প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

আংটি কেনার ছলে সোনা চুরির অভিযোগ, সিসিটিভি দেখে তমলুক থেকে সবং ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও গয়নার দোকানের কর্মীদের

Published on: August 12, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, তমলুক: সোনার আংটি দেখার অজুহাতে দোকানে ঢুকে কৌশলে তা চুরি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তমলুকের একটি নামজাদা গয়নার দোকানে গ্রাহক সেজে ঢুকে আংটি আঙুলে গলিয়ে সচ্ছন্দে বেরিয়ে যান ওই ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি; সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের পিছু ধাওয়া করে সবং থেকে তাঁকে ধরে ফেললেন দোকানের কর্মচারীরা।

দোকান সূত্রে জানা গিয়েছে, তমলুকের একটি জুয়েলার্স’-এ সোনার আংটি কেনার উদ্দেশ্যে আসেন অভিযুক্ত ব্যক্তি। কাউন্টারে বসে একাধিক আংটি দেখার সময়, কর্মচারীদের নজর এড়িয়ে একটি সোনার আংটি নিজের আঙুলে গলিয়ে নেন। এরপর পছন্দের আংটি পাননি বলে স্বাভাবিক ভঙ্গিতেই দোকান থেকে বেরিয়ে যান।

কিছুক্ষণ পর আংটি মেলাতে গিয়ে গরমিল চোখে পড়লে সন্দেহ হয় দোকান কর্মীদের। বিষয়টি নিশ্চিত করতে তাঁরা দোকানের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখেন। ফুটেজে স্পষ্ট ধরা পড়ে, আংটি দেখার ছলে অত্যন্ত সুকৌশলে একটি সোনার আংটি আঙুলে পরে নিচ্ছেন ওই ব্যক্তি।

সবংয়ে অভিযান ও অভিযুক্তকে আটক ঘটনার পর চুপ করে বসে থাকেননি জুয়েলারির কর্মচারীরা। নিজস্ব সূত্র ও স্থানীয় খোঁজাখুঁজির মাধ্যমে তাঁরা জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি সবং থানার অন্তর্গত অর্জুনতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

খবরের সত্যতা যাচাই করে গয়নার দোকানের কর্মীরা সরাসরি সবংয়ের ওই ভাড়া বাড়িতে গিয়ে হাজির হন। সেখানে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরেন তাঁরা। প্রথমে অস্বীকার করলেও, কর্মীরা যখন নিজেদের মোবাইলে ধারণকৃত চুরির সিসিটিভি ফুটেজ অভিযুক্তকে দেখান, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনাকে কেন্দ্র করে তমলুক ও সবং অঞ্চলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: সিসিটিভি ফুটেজ ও ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই প্রতিবেদনটি স্থানীয় দোকান কর্মীদের দেওয়া অভিযোগের ওপর ভিত্তি করে রচিত)

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now