প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

রেসিংয়ের নেশায় ঝরে গেল প্রাণ! সবংয়ে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু, ধাওয়া করে আটক এক চালক

Published on: September 6, 2026
---Advertisement---

সবং: জনবহুল রাস্তায় বেপরোয়া বাইক রেসিংয়ের বলি হলেন এক নিরীহ পথচারী। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবং থানার বাদলপুর এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শ্রীকান্ত মণ্ডল (আনুমানিক ৫৫)-এর। ঘটনার পর এক বাইকচালককে ধাওয়া করে ধরে পুলিশের হাতে তুলে দেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পটাশপুরের দিক থেকে দুটি মোটরবাইক তেমাথানির দিকে প্রচণ্ড গতিতে একে অপরকে টেক্কা দিয়ে ছুটছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, জনবহুল রাস্তায় রীতিমতো বাইক রেসিং চলছিল।

সেই সময় বাজার সেরে এক্সেল সুপার নিয়ে বাড়ি ফিরছিলেন শ্রীকান্ত মণ্ডল। বাদলপুর এলাকায় রাস্তার বাঁ দিক থেকে ডান দিকে মোড় নেওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় ধাক্কা মারা বাইকের চালকও গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দ্বিতীয় বাইকটির চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে কিছু দূরে তাকে পাকড়াও করে সবং থানার পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে জনবহুল রাস্তায় এমন বেপরোয়া রেসিং চলছিল, তা খতিয়ে দেখছে সবং থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now