প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

বিক্ষোভ সামলেও পুলিশের অভিযান! মোহনপুরের নীলদা খুনে ওড়িশা থেকে অভিযুক্ত গ্রেফতার

Published on: September 18, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, মোহনপুর: মোহনপুর থানার নীলদা এলাকায় খুনের ঘটনার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে বেড়ানোর অভিযোগে থাকা হরিপদ দাসকে অবশেষে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, হরিপদ ওড়িশার কমরদা থানার ডেমুরিয়া এলাকায় আত্মগোপন করে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযুক্তকে ধরতে ওড়িশায় পৌঁছয় পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিশেষ দল।

অভিযোগ, অভিযানের খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তের পরিবারের একাংশ পুলিশি অভিযানের বিরোধিতা করে বিক্ষোভ দেখায় বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পরে আরও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শেষ পর্যন্ত অভিযান চালিয়ে হরিপদ দাসকে তার বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে তাকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নীলদার খুনের ঘটনার পর থেকেই অভিযুক্তের গ্রেফতারি ঘিরে পুলিশের উপর চাপ বাড়ছিল। দীর্ঘদিনের অনুসন্ধানের পর ভিনরাজ্য থেকে অভিযুক্তকে পাকড়াও করায় তদন্তে নতুন গতি আসবে বলেই মনে করা হচ্ছে। খুনের নেপথ্যে ঠিক কী কারণ ছিল এবং ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দক্ষিণ-পূর্ব রেলের ইতিহাসে প্রথম! খড়্গপুর স্টেশনে ব্যাটারিচালিত সেগওয়ে নিয়ে টহল RPF-এর

ভালবাসার বিয়ে, পরকীয়ার টান, শেষে স্বামীকে খুন! মিরাটের ‘নীল ড্রাম’ মামলায় মৃত্যুদণ্ড স্ত্রী ও প্রেমিকের

না আছে পাকা বাড়ি, না আছে অঢেল টাকা! তবুও ভাগলপুরের রাহুলকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন রুশ সুন্দরী

অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে! হাসপাতালে ভর্তি মহিলা সাংবাদিক, পাল্টা ‘অপপ্রচার’ বলল কংগ্রেস

একটি তমাল গাছ, ছয় শতাধিক পড়ুয়ার শ্রদ্ধাঞ্জলি! সবংয়ে আত্মত্যাগের ইতিহাসকে নতুন করে চেনার উদ্যোগ

চাকুলিয়াবাসীর জন্য সুখবর! ১৩ অক্টোবর থেকে থামবে ক্রিয়াযোগ এক্সপ্রেস, জানুন সময়সূচি