প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

পুজোর আগে শব্দবাজির কারখানায় পুলিশের হানা! দাঁতনে উদ্ধার বিপুল বাজি-মসলা, গা ঢাকা কারবারিদের

Published on: October 1, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, দাঁতন: পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির কারবারে কড়া আঘাত দাঁতন থানার পুলিশের। বৃহস্পতিবার ভোররাতে শালিকোঠা এলাকায় একের পর এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার করা হল বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি, বাজি তৈরির মসলা এবং নানা সরঞ্জাম। আচমকা পুলিশি অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরেই শালিকোঠা এলাকায় গোপনে নিষিদ্ধ শব্দবাজি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ মিলছিল। সেই তথ্য যাচাই করে ভোররাতেই অভিযানে নামে পুলিশ। একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে মেলে তৈরি শব্দবাজির পাশাপাশি বিপুল পরিমাণ বাজির মসলা ও তৈরির সরঞ্জাম।

তবে পুলিশের হানার আঁচ পেতেই বাজি তৈরির সঙ্গে যুক্ত সন্দেহভাজন কয়েক জন গা ঢাকা দেয় বলে জানা গিয়েছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই কারবারের নেপথ্যে আরও কেউ যুক্ত রয়েছে কি না, কোথা থেকে কাঁচামাল আসছিল এবং তৈরি বাজি কোথায় পাচার বা বিক্রির পরিকল্পনা ছিল। সেই দিকগুলিও খতিয়ে দেখছে পুলিশ।

পুজোর মুখে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে এই অভিযানকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়তি তৎপরতা দেখা দিয়েছে প্রশাসনের। উৎসবের আগে শব্দবাজির অবৈধ কারবার বন্ধে আরও অভিযান চলতে পারে বলেই পুলিশ সূত্রে ইঙ্গিত।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now