প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সাংবাদিকদের জন্য বড় ঘোষণা, অবসরে মাসে ৫ হাজার টাকা পেনশন! স্বাস্থ্যবিমার আওতাতেও আসছেন সাংবাদিকরা

Published on: September 1, 2026
---Advertisement---

কলকাতা: সাংবাদিকদের সামাজিক ও আর্থিক সুরক্ষার ক্ষেত্রে বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যবিমা সুবিধার পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশনের পরিমাণ বাড়ানোর কথা জানানো হয়েছে। নতুন ব্যবস্থায় অবসরের পর সাংবাদিকরা মাসে ৫,০০০ টাকা করে পেনশন পাবেন বলে ঘোষণা করা হয়েছে।

গৃহসজ্জায় নতুন চমক, চাঁদকুড়ি বাজারে ‘লাক্সারী অ্যাকোমোডেশন’

এতদিন সরকারি নথিভুক্ত সাংবাদিকদের জন্য মাসিক পেনশনের ব্যবস্থা ছিল। সেই পেনশনের পরিমাণ ছিল ২,৫০০ টাকা। তবে এবার শুধু পেনশনের অঙ্কই বাড়ছে না, সুবিধার পরিধিও আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ঘোষণায় ফিল্ডে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি নিউজ ডেস্কে কাজ করা সাংবাদিকদেরও পেনশনের আওতায় আনার কথা বলা হয়েছে। এমনকী অ্যাক্রিডিটেশন কার্ড না থাকা সাংবাদিকদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে এই সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।

প্যান্ডেলে সেলফি হবে জমজমাট! পুজোর আগে তেমাথানী SEN WATCH CO. & MOBILE-এ নতুন ফোনের হাতছানি

ফলে দীর্ঘদিন সংবাদমাধ্যমে কাজ করা বহু সাংবাদিকের অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে জেলা ও মফস্বল স্তরে কর্মরত সাংবাদিকদের একটা বড় অংশ অ্যাক্রিডিটেশন ব্যবস্থার বাইরে থাকেন। তাঁদেরও পেনশনের আওতায় আনার উদ্যোগকে তাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি সাংবাদিকদের স্বাস্থ্যবিমা প্রকল্পের আওতায় আনার বিষয়টিও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কর্মজীবনে স্বাস্থ্য সুরক্ষা এবং অবসরের পরে আর্থিক সহায়তা দুই দিকেই সাংবাদিকদের জন্য সরকারি সুবিধা সম্প্রসারণের বার্তা মিলেছে।

তবে কারা এই পেনশন পাওয়ার যোগ্য হবেন, সাংবাদিকতার ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা প্রয়োজন, অ্যাক্রিডিটেশন না থাকা সাংবাদিকদের ক্ষেত্রে কী কী নথি লাগবে এবং আবেদন পদ্ধতিই বা কী হবে এই সমস্ত বিষয় সরকারি নির্দেশিকা প্রকাশের পরই স্পষ্ট হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now