প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সমবায়ে আর্থিক অনিয়ম মামলায় বড় ধাক্কা! আদালতে দোষী সাব্যস্ত সবংয়ের তৃণমূল অঞ্চল সভাপতি

Published on: July 29, 2026
---Advertisement---

সবং: দীর্ঘদিনের বহুল আলোচিত চাউলকুড়ি সমবায় সমিতির আর্থিক অনিয়ম মামলায় বড়সড় মোড়। মামলার শুনানি শেষে আদালত সবং বিধানসভার ৬ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি জয়দেব পালকে দোষী সাব্যস্ত করেছে মেদিনীপুর জেলা আদালত। আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) পাঠানোর নির্দেশ দিয়েছে।

এই ঘটনায় সবংয়ের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা এই মামলাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা আলোচনা হলেও আদালতের এই সিদ্ধান্ত নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।সূত্রে জানা গিয়েছে, চাউলকুড়ি সমবায় সমিতির তহবিল সংক্রান্ত আর্থিক দুর্নীতির অনিয়মের অভিযোগে দায়ের হওয়া মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।

এরপরই তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই মামলার রায়কে ঘিরে সকাল থেকেই আদালত চত্বর এবং সবং জুড়ে কৌতূহল তুঙ্গে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের নজরও ছিল আদালতের দিকে। আদালত কী শাস্তি ঘোষণা করে, তার ওপরই নির্ভর করবে এই বহুল আলোচিত মামলার পরবর্তী অধ্যায়। সবংয়ের রাজনৈতিক পরিমণ্ডলে এই রায়ের প্রভাব কতটা পড়বে, তা নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। এখন অপেক্ষা শুধুই আদালতের চূড়ান্ত সাজা ঘোষণার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now