প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সবংয়ে প্রবীণ মহিলা নিখোঁজ, সন্ধান দিতে পরিবারের তরফে সাহায্যের আবেদন

Published on: August 12, 2026
---Advertisement---

সবং: সবং থানার কাপাসদা এলাকার এক প্রবীণ মহিলাজানা গিয়েছে, গত ১০ আগস্ট সকাল থেকে দুপুরের মধ্যে তাঁকে মোহাড় বাসস্ট্যান্ড এলাকায় শেষবার দেখা যায়। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর মানসিক সমস্যা রয়েছে এবং নিজের নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না-ও পারেন। নিখোঁজ হওয়ায় উদ্বেগে পরিবার। নিখোঁজ মহিলার নাম ছবি প্রধান। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বয়স আনুমানিক ৬৫–৭০ বছর।

জানা গিয়েছে, গত ১০ আগস্ট সকাল থেকে দুপুরের মধ্যে তাঁকে মোহাড় বাসস্ট্যান্ড এলাকায় শেষবার দেখা যায়। এরপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর মানসিক সমস্যা রয়েছে এবং নিজের নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না-ও পারেন।

নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল হালকা লাল রঙের শাড়ি। উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং শ্যামলা। তাঁর চুল পাকা ও খোঁপা করা ছিল বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা ইতিমধ্যেই আত্মীয়স্বজন ও পরিচিতদের পাশাপাশি বিভিন্ন এলাকায় খোঁজ চালাচ্ছেন। পাশাপাশি, কোনও ব্যক্তি তাঁকে কোথাও দেখে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনও তথ্য পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। পরিবারের অনুরোধ, ছবি প্রধানকে কোথাও দেখতে পেলে খবর দিন এবং পোস্টটি বেশি করে শেয়ার করুন, যাতে দ্রুত তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।

যোগাযোগ: ৯৬৪৭৪৮৪৯৯০

নোট: নিখোঁজ সংক্রান্ত তথ্যটি পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী করা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now