প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

কাউকে বললে মেরে ফেলব! ১১ বছরের ছাত্রীর কাছ থেকে টাকা আদায়, পুলিশের জালে অভিযুক্ত

Published on: August 6, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা,কেশিয়াড়ি: স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১১ বছরের এক নাবালিকাকে ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃতের বিরুদ্ধে জুলুমবাজির পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো ওই নাবালিকা স্কুল থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে আসা দু’জন মুখোশধারী ব্যক্তি তার পথ আটকে দাঁড়ায়। এরপর তারা নাবালিকাকে ভয় দেখিয়ে বলে, “তোর দিদুন কোথায় টাকা রেখেছে, সেই টাকা নিয়ে আয়। কাউকে কিছু বললে তোকে প্রাণে মেরে দেব।” এই হুমকিতে আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা।

অভিযোগ, ভয়ে বাড়িতে গিয়ে দিদুনের বাক্স থেকে টাকা নিয়ে এসে অভিযুক্তদের হাতে তুলে দেয় সে। তবে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে গাড়ির নম্বরটি মনে রেখে দেয়। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার কথা জানায়। বুধবার নাবালিকার দিদুন কেশিয়াড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নেমে গাড়ির সূত্র ধরে এক ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে জুলুমবাজি ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নাবালিকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার প্রতিটি দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now