প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

কর্মী-সমর্থকদের আবদার রাখলেন নারায়ণগড়ের বিধায়ক, বেলদা বাজারে ফুচকা খেলেন রমাপ্রসাদ গিরি

Published on: July 26, 2026
---Advertisement---

নারায়ণগড়: রাজনৈতিক ব্যস্ততার মাঝেও কর্মী-সমর্থকদের সঙ্গে সহজ-সরল মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেল নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরিকে। রবিবার রাত প্রায় ৮টা নাগাদ বেলদা বাজারে রাস্তার ধারের একটি ফুচকার দোকানে মহিলা কর্মী ও সমর্থকদের আবদার রাখতে খোশ মেজাজে ফুচকা খেতে দেখা যায় তাঁকে। হঠাৎ করেই বিধায়ককে সাধারণ মানুষের ভিড়ে ফুচকা খেতে দেখে কৌতূহলী হয়ে পড়েন পথচলতি মানুষ। মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমে যায়। অনেকেই বিধায়কের সঙ্গে কথা বলেন, কেউ আবার স্মার্টফোনে ছবি ও ভিডিও তুলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। উপস্থিত কর্মী-সমর্থকদের কথায়, রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও তাঁদের আবদার ফেলতে পারেননি বিধায়ক। তাই সকলকে সঙ্গে নিয়েই রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকার স্বাদ নেন তিনি। এই অনাড়ম্বর উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাসের সৃষ্টি করে। স্থানীয়দের একাংশের মতে, সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার এই ছবি রাজনৈতিক সৌজন্যের পাশাপাশি জনসংযোগের এক ভিন্ন দৃষ্টান্ত হিসেবেও ধরা পড়েছে। রবিবার রাতের এই ঘটনাকে ঘিরে বেলদা বাজার এলাকায় বেশ কিছুক্ষণ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now