প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

Sabang: তেরঙ্গার নিচে নতুন প্রজন্মের শপথ, উৎসবমুখর দশগ্রাম স্কুল মোড়

Published on: August 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা: দেশের প্রতি ভালোবাসা, তেরঙ্গার প্রতি শ্রদ্ধা আর নতুন প্রজন্মের চোখে দেশাত্মবোধের স্বপ্ন এই আবেগকে সঙ্গে নিয়েই দশগ্রাম স্কুল মোড় বাসস্ট্যান্ডে উদযাপিত হল ৮০তম স্বাধীনতা দিবস। স্থানীয় যুবকদের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় স্বাধীনতা দিবস।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া বীর শহিদদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে দশগ্রাম এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। কচিকাঁচাদের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার ইতিহাসের প্রতি আগ্রহ তৈরি করতে তাঁদের হাতে জাতীয় পতাকা তুলে দেন উদ্যোক্তারা।

শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি উদ্যোক্তারা। ছোট ছোট পড়ুয়াদের উৎসাহিত করতে তাঁদের হাতে জল, চকলেট, বিস্কুট ও টিফিন তুলে দেওয়া হয়। জাতীয় পতাকা হাতে পড়ুয়াদের উচ্ছ্বাসে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। তাঁদের মুখের হাসি যেন স্বাধীনতার আনন্দকেই আরও স্পষ্ট করে তোলে।

আয়োজকের মধ্যে একজন শীর্ষেন্দু দাস অধিকারী বলেন, “প্রতিবছরের মতো এবারও আমরা দশগ্রাম স্ট্যান্ডে স্বাধীনতা দিবস আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে পালন করছি। আমাদের মূল লক্ষ্য, ছোট ছোট পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগিয়ে তোলা। তাঁদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়ার পাশাপাশি টিফিন, জল, চকলেট ও বিস্কুট দেওয়া হয়েছে। আগামী দিনেও এই উদ্যোগ আমরা চালিয়ে যেতে চাই।”

স্থানীয় যুবকদের এই উদ্যোগে একদিকে যেমন স্বাধীনতা দিবসের মর্যাদা রক্ষিত হয়েছে, তেমনই কচিকাঁচাদের হাত ধরে ছড়িয়ে পড়েছে দেশপ্রেমের বার্তা। তেরঙ্গার ছায়ায় দাঁড়িয়ে নতুন প্রজন্মের চোখে দেশকে ভালোবাসার যে স্বপ্ন দেখা গেল, স্বাধীনতা দিবসের এই আয়োজন যেন সেই স্বপ্নকেই আরও শক্তিশালী করে তুলল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now