প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

পুকুর থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার, সবংয়ে চাঞ্চল্য

Published on: September 2, 2026
---Advertisement---

সবং: পুকুর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দাঁদরা অঞ্চলের চকচাঁদপাল এলাকায়। মৃতার নাম সন্ধ্যা রাণী মিশ্র (৮০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল ভোরের দিকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান মেলেনি।

এরপর আজ সকালে কৃষ্ণজীবনচক এলাকার এক ব্যক্তির বাড়ির পুকুরে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না