প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

দাঁতনের তুরকায় পুলিশের অভিযান, উদ্ধার এক কুইন্টালের কাছাকাছি নিষিদ্ধ শব্দবাজি

Published on: August 14, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, দাঁতন: গোপন সূত্রে নিষিদ্ধ শব্দবাজি মজুতের খবর। সেই খবরের ভিত্তিতে শুক্রবার সকালে দাঁতনের তুরকা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুরকা এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি মজুত করে রাখা হয়েছে।এমন খবর পাওয়ার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সকালে বেলদার এসডিপিও, দাঁতন-২ ব্লকের বিডিও এবং দাঁতন থানার আইসি-সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। এরপর নির্দিষ্ট জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়।

তল্লাশিতে প্রায় এক কুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। পাশাপাশি বাজি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশও উদ্ধার করেছে পুলিশ। বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এই অভিযানের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। উদ্ধার হওয়া বাজি ও সরঞ্জাম নিয়ে তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ। নিষিদ্ধ শব্দবাজি মজুত ও তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now