প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

প্রচার, নজরদারি ও হেল্প ডেস্ক! জনগণনার জন্য পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ সবংয়ে

Published on: August 7, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: জনগণনার (Census) স্ব-তথ্য নথিভুক্তিকরণ (Self-Enumeration) প্রক্রিয়াকে সফল করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করল সবং ব্লক প্রশাসন। ব্লক উন্নয়ন আধিকারিক (BDO), সবং-এর দফতর থেকে প্রকাশ করা হয়েছে একটি বিস্তারিত ‘Action Plan & Checklist’, যেখানে প্রস্তুতি থেকে শুরু করে প্রচার, জনসচেতনতা, সহায়তা কেন্দ্র গঠন এবং প্রতিদিনের অগ্রগতি পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, ব্লকের প্রতিটি পরিবার যেন স্ব-তথ্য নথিভুক্তিকরণে অংশগ্রহণ করে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়।

প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপেই সমস্ত গ্রাম পঞ্চায়েত প্রধান, সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হবে। পাশাপাশি ব্লক স্তরে একটি মনিটরিং টিম গঠন, গ্রাম পঞ্চায়েতভিত্তিক নোডাল অফিসার নিয়োগ এবং প্রতিটি পঞ্চায়েতে স্ব-তথ্য নথিভুক্তিকরণ সংক্রান্ত নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল ও QR কোড পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রামে গ্রামে চলবে প্রচার অভিযান। অ্যাকশন প্ল্যানে স্পষ্টভাবে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, কলেজ ও বাজার এলাকায় পোস্টার ও ব্যানার লাগানো হবে।

সরকারি অফিসে প্রদর্শন করা হবে স্ব-তথ্য নথিভুক্তিকরণের QR কোড। পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সোশ্যাল মিডিয়া, মাইকিং, গ্রাম সংসদ, স্বনির্ভর গোষ্ঠীর বৈঠক এবং বিভিন্ন জনসমাবেশের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। মাঠে নামবে একাধিক সরকারি দফতর এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ASHA কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, ANM, শিক্ষক-শিক্ষিকা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, CSC ও বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীরা।

তাঁরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে স্ব-তথ্য নথিভুক্তিকরণে উৎসাহিত করবেন এবং প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তাও দেবেন। ব্লক ও পঞ্চায়েতে খোলা হবে হেল্প ডেস্ক সাধারণ মানুষের সুবিধার্থে ব্লক অফিসের পাশাপাশি প্রতিটি গ্রাম পঞ্চায়েতে হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ইন্টারনেট-সহ কম্পিউটার, প্রশিক্ষিত কর্মী এবং নাগরিকদের সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা থাকবে। প্রতিদিন হবে অগ্রগতির পর্যালোচনা। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গ্রাম পঞ্চায়েতভিত্তিক স্ব-তথ্য নথিভুক্তিকরণের অগ্রগতি সংগ্রহ করা হবে। কম অগ্রগতি হওয়া এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ সচেতনতা অভিযান চালানো হবে। প্রতিদিন উচ্চতর কর্তৃপক্ষের কাছে অগ্রগতি রিপোর্ট পাঠানোর পাশাপাশি নিয়মিত পর্যালোচনা বৈঠকেরও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের লক্ষ্য এই কর্মপরিকল্পনার মাধ্যমে সর্বাধিক সংখ্যক পরিবারের অংশগ্রহণ নিশ্চিত করা, স্ব-তথ্য নথিভুক্তিকরণকে সহজ ও স্বচ্ছ করা, মাঠপর্যায়ের কর্মীদের সমন্বিতভাবে কাজে লাগানো, এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সবং ব্লকে জনগণনার স্ব-তথ্য নথিভুক্তিকরণ সম্পূর্ণ করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। সবং ব্লক প্রশাসনের বার্তা “প্রতিটি পরিবার গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে আজই সম্পূর্ণ করুন আপনার Census Self-Enumeration।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now