প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

অতিরিক্ত যাত্রীভিড় সামলাতে বড় উদ্যোগ রেলের, একাধিক ট্রেনে বাড়ছে কোচ

Published on: September 4, 2026
---Advertisement---

খড়গপুর, ৪ সেপ্টেম্বর: উৎসব ও ছুটির মরশুমকে সামনে রেখে সম্ভাব্য অতিরিক্ত যাত্রীভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। যাত্রীদের অতিরিক্ত আসনের সুবিধা দিতে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি ট্রেনে সাময়িকভাবে অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে।

প্যান্ডেলে সেলফি হবে জমজমাট! পুজোর আগে তেমাথানী SEN WATCH CO. & MOBILE-এ নতুন ফোনের হাতছানি

রেল সূত্রে জানা গিয়েছে, এই সময়ে যাত্রীচাপের কথা মাথায় রেখে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবায় অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। এর মধ্যে রয়েছে স্লিপার এবং AC 3-Tier কোচ। ফলে সংশ্লিষ্ট ট্রেনগুলিতে অতিরিক্ত যাত্রী আসনের ব্যবস্থা হবে।

যে ট্রেনগুলিতে বাড়ছে কোচ: 👇

১২৮৩৭ হাওড়া–পুরী: ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত একটি অতিরিক্ত Sleeper Coach যুক্ত করা হবে।

১৮০৩০ শালিমার–LTT কুর্লা এক্সপ্রেস: ৫ থেকে ৯ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর একটি অতিরিক্ত AC 3-Tier কোচ থাকবে। পাশাপাশি ১০ সেপ্টেম্বর একটি অতিরিক্ত Sleeper Coach সংযোজন করা হবে।

১৮০৩৯ শালিমার–পুরী এক্সপ্রেস: ৬ সেপ্টেম্বর একটি অতিরিক্ত Sleeper Coach যুক্ত হবে।

১৮০৬৩ সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা সাপ্তাহিক এক্সপ্রেস: ১০ সেপ্টেম্বর একটি অতিরিক্ত AC 3-Tier কোচ সংযোজন করা হবে।

রেলের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের অতিরিক্ত আসন পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে যাত্রীদেরও আগে থেকে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

খড়গপুর ডিভিশনের এই সাময়িক কোচ বৃদ্ধির ফলে গুরুত্বপূর্ণ রুটগুলিতে যাত্রী পরিবহণের চাপ সামলানোর পাশাপাশি অতিরিক্ত যাত্রীদের জন্য আরও কিছুটা accommodation তৈরি হবে। যাত্রীদের এই অতিরিক্ত পরিষেবার সুবিধা নেওয়ার জন্য রেলের তরফে আবেদন জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now