প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

পুজোয় যাত্রীদের স্বস্তি, পুরী-সাঁতরাগাছির মধ্যে বিশেষ ট্রেন চালাবে রেল

Published on: September 27, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পুরী ও সাঁতরাগাছির মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব উপকূল রেল। ‘ট্রেন অন ডিমান্ড’ হিসাবে ০৮৪০৫ পুরী–সাঁতরাগাছি এবং ০৮৪০৬ সাঁতরাগাছি–পুরী স্পেশাল এক্সপ্রেস নির্দিষ্ট দিনে চলবে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৮৪০৫ পুরী–সাঁতরাগাছি স্পেশাল প্রতি সোমবার চলবে ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। অন্য দিকে, ০৮৪০৬ সাঁতরাগাছি–পুরী স্পেশাল প্রতি মঙ্গলবার চলবে ৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত।

পুরী থেকে সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে ০৮৪০৫ বিশেষ ট্রেনটি। সাখিগোপাল, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, যাজপুর কে রোড, ভদ্রক, বালেশ্বর, রূপসা, জলেশ্বর ও খড়্গপুর হয়ে মঙ্গলবার ভোর ৩টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে। খড়্গপুরে ট্রেনটি পৌঁছবে রাত ২টো ৫ মিনিটে এবং ছাড়বে রাত ২টো ১৫ মিনিটে।

ফেরার পথে ০৮৪০৬ সাঁতরাগাছি–পুরী স্পেশাল মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি থেকে যাত্রা শুরু করবে। খড়্গপুরে পৌঁছবে সকাল ১০টা ২৫ মিনিটে এবং পাঁচ মিনিট পর, সকাল ১০টা ৩০ মিনিটে পুরীর উদ্দেশে রওনা দেবে। এরপর জলেশ্বর, রূপসা, বালেশ্বর, ভদ্রক, যাজপুর কে রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড ও সাখিগোপাল হয়ে সন্ধ্যা ৭টায় পুরী পৌঁছবে।

বিশেষ ট্রেনটিতে সাধারণ শ্রেণির চারটি, স্লিপার শ্রেণির আটটি, থ্রি-টিয়ার এসি তিনটি এবং সেকেন্ড এসি একটি কোচ থাকবে। পাশাপাশি লাগেজ-কাম-জেনারেটর ব্রেক ভ্যান এবং দিব্যাঙ্গ-বান্ধব লাগেজ কোচও থাকবে।

দুর্গাপুজোর ছুটিতে বাংলা ও ওড়িশার মধ্যে যাত্রীচাপ অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে পুরীগামী ট্রেনে টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। সেই পরিস্থিতিতে এই বিশেষ ট্রেন চালু হওয়ায় খড়্গপুর-সহ দক্ষিণবঙ্গের বহু যাত্রীর যাতায়াতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দক্ষিণ-পূর্ব রেলের ইতিহাসে প্রথম! খড়্গপুর স্টেশনে ব্যাটারিচালিত সেগওয়ে নিয়ে টহল RPF-এর

ভালবাসার বিয়ে, পরকীয়ার টান, শেষে স্বামীকে খুন! মিরাটের ‘নীল ড্রাম’ মামলায় মৃত্যুদণ্ড স্ত্রী ও প্রেমিকের

না আছে পাকা বাড়ি, না আছে অঢেল টাকা! তবুও ভাগলপুরের রাহুলকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন রুশ সুন্দরী

অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে! হাসপাতালে ভর্তি মহিলা সাংবাদিক, পাল্টা ‘অপপ্রচার’ বলল কংগ্রেস

একটি তমাল গাছ, ছয় শতাধিক পড়ুয়ার শ্রদ্ধাঞ্জলি! সবংয়ে আত্মত্যাগের ইতিহাসকে নতুন করে চেনার উদ্যোগ

চাকুলিয়াবাসীর জন্য সুখবর! ১৩ অক্টোবর থেকে থামবে ক্রিয়াযোগ এক্সপ্রেস, জানুন সময়সূচি