প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

উৎসবের আগে স্বস্তির খবর! তিন গুরুত্বপূর্ণ রুটে স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি

Published on: September 13, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক স্পেশাল ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচলকারী কয়েকটি বিশেষ ট্রেনের Extended Run বা চলাচলের মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে উৎসবের মরসুম ও অতিরিক্ত যাত্রীচাপের সময়ে সাধারণ যাত্রীদের যাতায়াতে কিছুটা স্বস্তি মিলবে বলেই মনে করা হচ্ছে।

রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, ট্রেন নম্বর 02877 রাঁচি–আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেনটি ৩ অক্টোবর ২০২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে প্রতি শনিবার। অপরদিকে, 02878 আনন্দ বিহার টার্মিনাল–রাঁচি স্পেশাল চলবে ৪ অক্টোবর ২০২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি রবিবার।

এছাড়াও, 08045 শালিমার–চারলাপল্লি স্পেশাল ট্রেনটির পরিষেবা ২ অক্টোবর ২০২৬ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার চালু থাকবে। একই রুটের ফিরতি ট্রেন 08046 চারলাপল্লি–শালিমার স্পেশাল চলবে ৩ অক্টোবর ২০২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি শনিবার।

অন্যদিকে, দীর্ঘপাল্লার যাত্রীদের জন্যও রয়েছে সুখবর। 08611 সাঁতরাগাছি–আজমের স্পেশাল ট্রেনটি ১২ অক্টোবর ২০২৬ থেকে ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি সোমবার চলবে। ফিরতি 08612 আজমের–সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটির পরিষেবা মিলবে ১৫ অক্টোবর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার।

রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু দূরপাল্লার যাত্রী। বিশেষ করে পুজো-পরবর্তী ভ্রমণ, কাজের সূত্রে যাতায়াত এবং বিভিন্ন রাজ্যের মধ্যে সংযোগ রক্ষায় এই স্পেশাল ট্রেনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত দিন ও সময় দেখে আগাম টিকিট বুক করার পরামর্শও দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দক্ষিণ-পূর্ব রেলের ইতিহাসে প্রথম! খড়্গপুর স্টেশনে ব্যাটারিচালিত সেগওয়ে নিয়ে টহল RPF-এর

ভালবাসার বিয়ে, পরকীয়ার টান, শেষে স্বামীকে খুন! মিরাটের ‘নীল ড্রাম’ মামলায় মৃত্যুদণ্ড স্ত্রী ও প্রেমিকের

না আছে পাকা বাড়ি, না আছে অঢেল টাকা! তবুও ভাগলপুরের রাহুলকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন রুশ সুন্দরী

অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে! হাসপাতালে ভর্তি মহিলা সাংবাদিক, পাল্টা ‘অপপ্রচার’ বলল কংগ্রেস

একটি তমাল গাছ, ছয় শতাধিক পড়ুয়ার শ্রদ্ধাঞ্জলি! সবংয়ে আত্মত্যাগের ইতিহাসকে নতুন করে চেনার উদ্যোগ

চাকুলিয়াবাসীর জন্য সুখবর! ১৩ অক্টোবর থেকে থামবে ক্রিয়াযোগ এক্সপ্রেস, জানুন সময়সূচি