প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

শ্মশান থেকে আর ফেরা হল না! এক বাইকে চার যুবক, মৃত্যুর গ্রাসে নিভে গেল চারটি প্রাণ

Published on: July 29, 2026
---Advertisement---

রানাঘাট, বুধবার: এক আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন চার যুবক। কিন্তু সেই ফেরা আর হল না। বাড়ির দরজায় নয়, মৃত্যুই যেন পথ আটকে দাঁড়িয়েছিল। নদিয়ার রানাঘাট থানার মাসুন্ডা সংলগ্ন এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালেন চার যুবক। মুহূর্তের মধ্যে চারটি পরিবারে নেমে এল অন্ধকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাগড় ঘাটে এক আত্মীয়ের মৃতদেহ সৎকার শেষে একটি মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন চারজন। অভিযোগ, অতিরিক্ত যাত্রী নিয়ে চলা ওই বাইকটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারের একটি বৈদ্যুতিক খুঁটিতে এবং পরে একটি দেওয়ালে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

দুর্ঘটনার অভিঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদেরও মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকেরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম সবুজ বিশ্বাস, প্রতাপ প্রামাণিক, অমিত বিশ্বাস ও সৌমেন হালদার। প্রত্যেকেরই বয়স ৩০ বছরের কম। তাঁদের সকলের বাড়ি রানাঘাটের মাসুন্ডা এলাকায়।

মৃত প্রতাপ প্রামাণিকের কাকা বিশ্বজিৎ বিশ্বাস জানান, এক আত্মীয়ের শেষকৃত্য সেরে চারজন একটি বাইকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। একসঙ্গে চার যুবকের মৃত্যুতে শোকে স্তব্ধ মাসুন্ডা। তবে এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল। একটি মোটরবাইকে চারজনের যাত্রা কেন? ট্রাফিক আইন অমান্য ও বেপরোয়া যাত্রার মাশুল কি আবারও চারটি তরতাজা প্রাণ? কয়েক মিনিটের অসাবধানতাই চারটি পরিবারকে আজীবনের কান্না উপহার দিল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now