প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

তাসের ঘরের মতো ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি! চন্দ্রকোনার ভিডিও ভাইরাল

Published on: September 23, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা: মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটি দোতলা বাড়ি! বাড়ি ধসের ঠিক আগে বিপদ আঁচ করে কোনওরকমে বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। আর তার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে ভেঙে পড়ে গোটা বাড়ি। মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের মহেশপুর পূর্ব পাড়া এলাকার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা বাড়িটি ছিল মাটির তৈরি। ওই বাড়িতে পেশায় গাড়িচালক আশফাকুল্লা খান ও আসাদুল্লাহ খান নামে দুই ভাই তাঁদের পরিবার নিয়ে বসবাস করতেন। দুই পরিবার মিলিয়ে প্রায় আট থেকে দশ জন সদস্য ওই বাড়িতে থাকতেন।

মঙ্গলবার বিকেলে আচমকাই বাড়িটির বিভিন্ন অংশে ভাঙন শুরু হয়। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে দ্রুত বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। আর তার পরেই ঘটে বিপত্তি। কয়েক মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা দোতলা বাড়িটি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বাড়ি ভেঙে পড়ার ঘটনায় পরিবারের কেউ আহত না হলেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় বহু জিনিস নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। মাথার উপর থেকে কার্যত ছাদ হারিয়ে বিপাকে পড়েছে দুই পরিবার।

এদিকে, বাড়িটি ভেঙে পড়ার দৃশ্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে একটি দোতলা বাড়িকে ধসে পড়তে দেখে ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয় এলাকাতেও ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।

তবে কী কারণে আচমকা ওই মাটির দোতলা বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঠিক কারণ জানা না গেলেও অল্পের জন্য পরিবারের একাধিক সদস্য প্রাণে রক্ষা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now