প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ঘাটালে ফের জল-আতঙ্ক, একাধিক পঞ্চায়েত এলাকায় বাড়ছে দুর্ভোগ

Published on: September 3, 2026
---Advertisement---

ঘাটাল: টানা কয়েক দিনের বৃষ্টিতে ফের জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। শিলাবতী নদী ও কেঠিয়া খালের জলস্তর বেড়ে যাওয়ায় ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ডের পাশাপাশি বিস্তীর্ণ গ্রামাঞ্চলেও জল ঢুকেছে। জলমগ্ন হয়ে পড়েছে পান্না, মহারাজপুর, সুলতানপুর, মনশুকা, এলাচক-সহ একাধিক এলাকা। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

বৃষ্টির জেরে কোথাও রাস্তাঘাট জলের তলায়, আবার কোথাও বাড়ির আশপাশে জল জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে নিত্যদিনের কাজে বেরোনো মানুষজনকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে জলমগ্ন রাস্তার কারণে সমস্যায় পড়েছে স্কুলপড়ুয়ারাও।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘাটালের অজবনগর-১, অজবনগর-২ এবং দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েত এলাকা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত। পরিস্থিতির দিকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ঘাটালের বিডিও অভিক বিশ্বাস বলেন, “অজবনগর-১, অজবনগর-২ এবং দেওয়ানচক-২ গ্রাম পঞ্চায়েত এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে। মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

জল বাড়ার আশঙ্কায় বিভিন্ন এলাকায় রেসকিউ সেন্টারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জলমগ্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে, নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় নদী ও খালের জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির উপর নজর রেখে সতর্ক রয়েছে প্রশাসন। জলমগ্ন এলাকার বাসিন্দাদেরও অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে না বেরোনোর পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now