প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

দুই মেদিনীপুর-সহ একাধিক জেলায় হলুদ সতর্কতা, ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

Published on: August 10, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা: কয়েক দিনের টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই নাজেহাল পরিস্থিতি। কোথাও রাস্তাঘাট জলের তলায়, কোথাও যোগাযোগ ব্যবস্থায় ছন্দপতন। এরই মধ্যে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফলে দুর্যোগের আশঙ্কা কাটছে না রাজ্যবাসীর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

ইতিমধ্যেই কয়েক দিনের বৃষ্টিতে বীরভূম, বাঁকুড়া-সহ একাধিক জেলা সমস্যায় পড়েছে। অতিরিক্ত জলের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও চিন্তায় ফেলেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও পুরুলিয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই এলাকাগুলিতে বজ্রপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

ফলে আগামী সময়ে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ রয়েছে। টানা বৃষ্টির জেরে যখন স্বাভাবিক জীবনযাত্রা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, তখনই নতুন করে বৃষ্টির পূর্বাভাস, সব মিলিয়ে রাজ্যের একাধিক জেলায় ফের তৈরি হয়েছে উদ্বেগের আবহ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now