প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

জলের বুকে ইতিহাস গড়া আফরিনকে কুর্নিশ, সবংয়ের দশগ্রামে মিলবে ‘বিবেক জ্যোতি সম্মান’

Published on: September 25, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: কখনও উত্তাল সমুদ্র, কখনও হিমশীতল জল প্রতিকূলতাকে সঙ্গী করেই সাঁতারে একের পর এক নজির গড়েছেন পশ্চিম মেদিনীপুরের আফরিন জাবি। এবার তাঁর সেই সাফল্যকে কুর্নিশ জানাতে বিশেষ সম্মাননার উদ্যোগ নিল সবংয়ের দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই। প্রতিষ্ঠানের বার্ষিক মিলনোৎসব-২০২৬ উপলক্ষে আফরিনের হাতে তুলে দেওয়া হবে ‘বিবেক জ্যোতি সম্মান ২০২৬’।

প্রতিষ্ঠানের তরফে আফরিনকে আন্তর্জাতিক স্তরের সাঁতারু এবং মেদিনীপুরের গর্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। ছোটবেলা থেকেই সাঁতারের প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। মেদিনীপুর সুইমিং ক্লাবে প্রশিক্ষণের মাধ্যমে শুরু হয় তাঁর প্রতিযোগিতামূলক সাঁতারের পথচলা। এরপর একের পর এক কঠিন জলপথ অতিক্রম করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

গঙ্গা নদীতে প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে নজর কেড়েছিলেন আফরিন। এরপর আরও বড় চ্যালেঞ্জের দিকে এগিয়ে যান স্বাধীনতা সংগ্রামের মেদিনীপুরের এই তরুণী।

২০২৫ সালের ২৯ জুলাই মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ডের ডোভার থেকে ফ্রান্সের ক্যাপ গ্রিস-নেজ পর্যন্ত প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তিনি। হিমশীতল জল, প্রবল স্রোত ও প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে দীর্ঘ সময় সাঁতরে গন্তব্যে পৌঁছন আফরিন।

সেখানেই থেমে থাকেননি। ২০২৬ সালের মে মাসে শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভারতের ধনুষ্কোডি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ পাক প্রণালীও সাঁতরে অতিক্রম করেন তিনি। মাত্র ৭ ঘণ্টা ৫ মিনিটে সেই জলপথ পেরিয়ে নতুন নজির গড়ার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্রে।

এক সাধারণ পরিবারের মেয়ের আন্তর্জাতিক সাঁতারের মঞ্চে এই উত্থানকে নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হিসেবেই তুলে ধরতে চাইছেন উদ্যোক্তারা। দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই এর চেয়ারম্যান ও ডিরেক্টর তরুণ মাইতি বলেন, কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তা এবং লক্ষ্যপূরণের জেদ থাকলে প্রতিকূলতাকেও হার মানানো যায় আফরিনের সাফল্য তারই উদাহরণ।

এই কারণেই দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই-এর বার্ষিক মিলনোৎসবে তাঁকে ‘বিবেক জ্যোতি সম্মান ২০২৬’-এ সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আফরিনের আগামী দিনের সাফল্য, সুস্থতা ও দীর্ঘ জীবনের জন্য শুভকামনাও জানানো হয়েছে। মেদিনীপুরের মেয়ে আফরিনের একের পর এক সাফল্যের পর এবার নিজের জেলার মাটিতেই বিশেষ সম্মান স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে উৎসাহ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now