প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ডাল-ভাতের আগে গুলি!’ সকালে হুঙ্কার দিলীপের, দুপুরে খড়গপুরে বন্দুক হাতে ফায়ারিং

Published on: August 24, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ সকালেই হুঙ্কার‘ডাল-ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে!’ খড়গপুরে মাফিয়া-গুন্ডাদের বিরুদ্ধে এমনই কড়া বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষ। প্রয়োজনে ‘বারুইপুরের মতো’ এনকাউন্টারের কথাও বলেন তিনি।

আর সেই বক্তব্যের রেশ কাটার আগেই দুপুরে সম্পূর্ণ অন্য এক দৃশ্য। খড়গপুরের আরপিএফ ট্রেনিং সেন্টারের ফায়ারিং রেঞ্জে বন্দুক হাতে দিলীপ ঘোষ। নির্ধারিত ব্যবস্থার মধ্যেই নিজের হাতে বন্দুক নিয়ে ফায়ারিং করতে দেখা যায় তাঁকে।

গতকাল রবিবার সকালে মঞ্চ থেকে দুষ্কৃতীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি, আর দুপুরে প্রশিক্ষণকেন্দ্রে বন্দুক হাতে ফায়ারিং একই দিনে দিলীপ ঘোষের এই দুই ছবি ঘিরেই এখন খড়গপুরে চর্চা তুঙ্গে। দিলীপের বক্তব্য ছিল, খড়গপুরে কোনও মাফিয়া বা গুন্ডার দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। পুলিশকে কঠোর হাতে ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বলেন, প্রয়োজনে ‘ট্রিগার টিপতে’ হবে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ফায়ারিং রেঞ্জে বন্দুক হাতে দিলীপের উপস্থিতি যেন সকালের বক্তব্যকে আরও আলোচনার কেন্দ্রে এনে দিয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সকালের ‘গুলি’র হুঁশিয়ারি আর দুপুরের বন্দুক হাতে ফায়ারিং, একই দিনে দিলীপের এই ‘দাবাং’ বার্তার তাৎপর্য কী?

তবে ফায়ারিংটি প্রশিক্ষণ কেন্দ্রের নির্ধারিত ব্যবস্থার মধ্যেই হয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক, খড়গপুরে একই দিনে দিলীপ ঘোষের ‘হুঁশিয়ারি থেকে ফায়ারিং রেঞ্জ’ দুই দৃশ্যই আপাতত আলোচনার কেন্দ্রে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

EXCLUSIVE: মকরামপুরে বিজেপির প্রশিক্ষণ শিবিরে শুভেন্দুর হুঙ্কার! ‘তৃণমূলকে গণতান্ত্রিকভাবে খতম, সিপিএম যাতে উঠতে না পারে’ কর্মীদের দিলেন জোড়া টার্গেট

মকরামপুরে বিজেপির প্রশিক্ষণ শিবিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হল হোটেল চত্বর

ঝমঝম বৃষ্টির মাঝেও থামল গাড়ি, কর্মীদের আবেগে সাড়া শুভেন্দু অধিকারীর

১৯৭৪-এ ছাত্র রাজনীতিতে হাতেখড়ি, আজ বিজেপির জেলা সহ-সভাপতি! অমূল্য মাইতির দীর্ঘ রাজনৈতিক সফর জানেন?

‘ডাল-ভাতের আগে গুলি!’ মাফিয়া-গুন্ডাদের উদ্দেশ্যে খড়গপুরে দিলীপের কড়া বার্তা

EXCLUSIVE: বয়স ৯৩, তবুও থামেনি পথচলা! চার দশকের পঞ্চায়েত জীবনে আজও নিয়মিত সবং ব্লক অফিসে বৈঠকে হাজির অনিল কুমার পাত্র