প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সবংয়ের বলপাইয়ে ‘কৃষ্ণকালি’ যাত্রাপালা অপেরার শুভ উদ্বোধন, উপস্থিত অমূল্য মাইতি

Published on: August 9, 2026
---Advertisement---

ইন্দ্রজিৎ সাহু, সবং: গ্রামবাংলার চিরাচরিত লোকসংস্কৃতি ও যাত্রাশিল্পকে কেন্দ্র করে উৎসবের আবহ তৈরি হল পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের বলপাই অঞ্চলে। সেখানেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হল ‘কৃষ্ণকালি’ যাত্রাপালা অপেরা-র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ঘাটাল সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট অমূল্য মাইতি। অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমূল্য মাইতি গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প ও লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উপর গুরুত্ব আরোপ করেন। তাঁর কথায়, আধুনিকতার যুগেও যাত্রাপালা বাংলার মানুষের আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাই এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।

‘কৃষ্ণকালি’ যাত্রাপালা অপেরার শুভ সূচনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয়, দর্শকদের মনোরঞ্জনের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের ধারাকে আরও সমৃদ্ধ করাই তাঁদের অন্যতম লক্ষ্য।বলপাইয়ের মাটিতে এই যাত্রাপালা আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ। আগামী দিনগুলিতে ‘কৃষ্ণকালি’ যাত্রাপালা দর্শকদের মন জয় করবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now