প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সার্ভিসিংয়ের পরেই সর্বনাশ! রাজ্যসড়কের ধারে দাউদাউ করে জ্বলল মারুতি, চন্দ্রকোণায় চাঞ্চল্য

Published on: October 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণা: সার্ভিসিং করানোর পর রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল গাড়িটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে গেল বিপত্তি! আচমকা আগুন ধরে যায় চারচাকা গাড়িতে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা গাড়ি। দাউদাউ করে জ্বলতে থাকা গাড়ির দৃশ্য ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণার গোপসাই মোড়াকালী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোণা টাউন থেকে চন্দ্রকোণা রোডগামী রাজ্যসড়কের ধারে মোড়াকালী এলাকায় একটি চারচাকা গাড়ির সার্ভিসিং সেন্টার রয়েছে। সেখানেই একটি মারুতি প্রাইভেট কার সার্ভিসিং করানো হয়েছিল। এরপর গাড়িটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়।

প্রথমে আগুনের সূত্রপাত হলেও অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ আকার ধারণ করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গাড়ির বিভিন্ন অংশে। চোখের নিমেষে গোটা গাড়ি ঢেকে যায় আগুনের শিখায়। প্রকাশ্য দিবালোকে রাজ্যসড়কের ধারে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘাটাল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হন। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে মারুতি গাড়িটি।

তবে সার্ভিসিং করানোর পরেই কেন এমন ভয়াবহ অগ্নিকাণ্ড? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়। গাড়ির কোনও যান্ত্রিক সমস্যা, বৈদ্যুতিক গোলযোগ, নাকি অন্য কোনও কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ভরদুপুরে রাজ্যসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি এভাবে আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা জানা না যাওয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now