নিজস্ব সংবাদদাতা: মোবাইল কিনতে গেলেই চোখে পড়ছে নানা রকম গিফটের চমক। কোথাও পাঁচটি, কোথাও আটটি, আবার কোথাও দশটি পর্যন্ত গিফট দেওয়ার প্রতিশ্রুতি। আর সেই গিফটের আকর্ষণেই এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা। কিন্তু গিফটের আড়ালে মোবাইলটির আসল দাম কতটা কমে পাওয়া যাচ্ছে, সেই হিসাব কি করছেন?
এই প্রশ্নই সামনে রেখে ক্রেতাদের বার্তা দিচ্ছে সবংয়ের তেমাথানী বড়বাজারের ঐতিহ্যবাহী সেন ওয়াচ কোং এন্ড মোবাইল। দোকানের পক্ষ থেকে বলা হচ্ছে, শুধু গিফটের সংখ্যা দেখে নয়, মোবাইলের মূল দাম, মডেল, মান এবং বাজারদর সবকিছু যাচাই করেই কেনাকাটা করা উচিত। দোকানের দাবি, “আগে অন্যান্য দোকানে দাম বুঝে নিন, তারপর আসুন সেন ওয়াচ কোং এন্ড মোবাইলে। তুলনা করে দেখুন, কোথায় কত দামে আপনার পছন্দের মোবাইলটি পাচ্ছেন।”
অর্থাৎ, গিফটের লোভে নয়, দামের হিসাব বুঝে কেনাকাটা। ক্রেতাদের এই সচেতনতার বার্তাকেই সামনে রেখে নিজেদের পরিষেবা ও দামের স্বচ্ছতার উপর জোর দিচ্ছে তেমাথানি সেন ওয়াচ কোং এন্ড মোবাইল। সামনেই রাখি পূর্ণিমা। উৎসবের আগে বাড়িতে নতুন স্মার্টফোন আনার পরিকল্পনা থাকলে, বাজারদর যাচাই করে একবার ঘুরে আসতে পারেন তেমাথানি বড়বাজারের এই মোবাইল শোরুমে।
সেন ওয়াচ কোং এন্ড মোবাইল। গিফটের চমকের চেয়ে দামের স্বচ্ছতা, আর কেনাকাটার সঙ্গে বিশ্বাস ও ভরসা। যোগাযোগ: 9734419626












