তেমাথানি: পুজো মানেই নতুন পোশাক, আলো ঝলমলে সন্ধ্যা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পরিবারের সঙ্গে ঘোরাঘুরি। আর সেই আনন্দ যদি জমজমাট খাওয়াদাওয়ার সঙ্গে মিশে যায়, তাহলে উৎসবের মজাই যেন দ্বিগুণ। পুজোর এই মরশুমে তেমাথানি বাজারে খাওয়ার অন্যতম পছন্দের ঠিকানা হয়ে উঠতে পারে ‘Spice Hut Restaurant’।
একটু নিরিবিলি সময় কাটানো হোক, কিংবা বন্ধুদের জমাটি আড্ডা, আবার পরিবারের সবাইকে নিয়ে পুজোর দিনে বাইরে খাওয়ার পরিকল্পনা সব ধরনের আয়োজনের জন্যই রয়েছে আরামদায়ক পরিবেশ ও পরিচ্ছন্ন বসার ব্যবস্থা। সঙ্গে রয়েছে এসি-র সুবিধা, যাতে বাইরের গরম কিংবা ভিড়ের মধ্যেও স্বস্তিতে উপভোগ করা যায় পছন্দের খাবার।
খাবারের তালিকাতেও রয়েছে বৈচিত্র্য। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মকটেল, পিজ্জা, বিরিয়ানি, মোমো। এক ছাদের নিচেই পাওয়া যাবে একাধিক স্বাদের পদ। ছোটদের পছন্দের ফাস্ট ফুড থেকে শুরু করে বড়দের পছন্দের বিরিয়ানি কিংবা তন্দুরি পরিবারের সকলের জন্যই রয়েছে নানা বিকল্প।
শুধু খাওয়াদাওয়াই নয়, বিশেষ দিনকে আরও স্মরণীয় করে তুলতেও রয়েছে আয়োজন। Birthday Celebration এবং Anniversary Celebration-এর জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। তাই জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা ছোটখাটো পারিবারিক উদ্যাপন, সবকিছুকেই সুন্দরভাবে সাজিয়ে তোলার সুযোগ মিলবে এখানে।
পুজোর দিনে ঘোরাঘুরির ফাঁকে সুস্বাদু খাবারের সঙ্গে কিছুটা আনন্দের সময় কাটাতে চাইলে একবার ঘুরে আসতেই পারেন Spice Hut Restaurant, Temathani Bazar-এ। এই পুজোয় আড্ডা হোক, উদ্যাপন হোক আর জমুক খাওয়া দাওয়া স্বাদের সঙ্গী হোক Spice Hut Restaurant।
ঠিকানা: তেমাথানি বাজার
যোগাযোগ: 9641648188













