প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

প্রেস ক্লাব থেকে ধর্মতলা, প্রতিবাদে সাংবাদিকরা

Published on: July 27, 2026
---Advertisement---

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে ধর্মতলা ও ডোরিনা ক্রসিংয়ে শুক্রবার পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সাংবাদিকদের একাংশের উপর হামলা ও নিগ্রহের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করল বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতার প্রেস ক্লাব থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে অংশ নেন বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং সংবাদকর্মীরা। তাঁদের হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড ও ব্যানার। কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপের দাবি জানানো হয়।

মিছিল শেষে প্রতিনিধিদল রাজ্যপালের দফতরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

সাংবাদিক সংগঠনগুলির বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার উপরও আঘাত। তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি আরও জোরালো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now