প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

অষ্টমীর সকালে ভক্তদের ঢল, মাতৃ আরাধনায় মেতে দশগ্রাম খাজুরী

Published on: October 19, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ দুর্গাপুজোর মহাষ্টমীতে পুষ্পাঞ্জলি দিতে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল দশগ্রাম খাজুরী দুর্গাচক সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে। ৫২তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। মাতৃ আরাধনাকে ঘিরে সকাল থেকেই ভক্তদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা।

মহাষ্টমীর পবিত্র মুহূর্তে দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে মণ্ডপে ভিড় জমান অসংখ্য ভক্ত। পুজোকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। ভক্তি, নিষ্ঠা ও ঐতিহ্যের মেলবন্ধনে মাতৃ আরাধনায় সামিল হন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে সাধারণ মানুষ।

৫২ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে দশগ্রাম খাজুরী দুর্গাচক সর্বজনীন দুর্গাপুজো কমিটির মাতৃ আরাধনায় উৎসবের আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না