প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

কাটমানি চাইছে? এক ফোনেই অভিযোগ! চালু হল টোল-ফ্রি হেল্পলাইন

Published on: August 25, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা: কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় কিংবা অবৈধ মদের কারবার এ ধরনের অভিযোগ নিয়ে এবার সরাসরি প্রশাসনের দ্বারস্থ হতে পারবেন সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গ সরকারের তরফে চারটি পৃথক টোল-ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এই নম্বরগুলিতে সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ জানানো যাবে।

অভিযোগের ধরন অনুযায়ী নম্বরগুলিও আলাদা। কাটমানি বা বেআইনি টাকা চাওয়ার অভিযোগে ১৫৫৩৩৪, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগে ১৫৫৩৩৫, বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগে ১৫৫৩৩৭ এবং অবৈধ মদের কারবারের অভিযোগে ১৫৫৩৩৯ নম্বরে ফোন করা যাবে।

রাজ্য সরকারের এই উদ্যোগের লক্ষ্য, কোনও মধ্যস্থতাকারীর কাছে না গিয়ে নাগরিকদের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ তৈরি করা। অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপের কথাও জানানো হয়েছে।

তবে হেল্পলাইন নম্বরের অপব্যবহার না করার জন্যও সতর্ক করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ বা মিথ্যা অভিযোগের জন্য এই নম্বর ব্যবহার না করার বার্তা দেওয়া হয়েছে। তাই প্রয়োজনের সময়ে নম্বরগুলি সেভ করে রাখুন অভিযোগ থাকলে সরাসরি জানান প্রশাসনকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now