প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

পুজোয় ডিজে ‘নো এন্ট্রি’! বিসর্জনেও বাজবে না ডিজের তাণ্ডব, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Published on: September 7, 2026
---Advertisement---

কলকাতা: দুর্গাপুজোর আনন্দে এবার লাগাম শব্দদূষণে। পুজোর দিনগুলির পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময়ও ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ দুর্গাপুজোর প্রস্তুতি ও সমন্বয় বৈঠক থেকে এমনই কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুধু ডিজে নয়, উৎসবের পরিবেশ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধের কথাও জানানো হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, পুজো কিংবা বিসর্জনের শোভাযাত্রায় উচ্চশব্দের ডিজে ব্যবহার করা যাবে না। ফলে বিসর্জনের মিছিলে ডিজের তালে তালে উদ্দাম নাচের পরিচিত ছবি এবার অনেকটাই বদলে যেতে পারে।

এদিন আরও জানানো হয়েছে, মহাষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান ও পানশালায় মদ বিক্রি বন্ধ থাকবে। একইসঙ্গে ২৫ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজোর আগে, অর্থাৎ ২৪ অক্টোবরের মধ্যেই দুর্গাপ্রতিমার বিসর্জন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাস্তা আটকে পুজো আয়োজন নিয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে। জাতীয় সড়ক বন্ধ করে পুজো করা যাবে না। কলকাতার নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তাতেও পুজোর কারণে যান চলাচল বন্ধ রাখা যাবে না বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে ২০২৬-এর দুর্গাপুজোয় উৎসব থাকবে, কিন্তু নিয়ম ভাঙার সুযোগ নয় ডিজে থেকে মদ, রাস্তা থেকে বিসর্জন, একাধিক বিষয়ে এবার প্রশাসনের কড়া নজর।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now