SABANG BULLETIN: একসময় মহালয়া মানেই ছিল রেডিওর সামনে অপেক্ষা। ভোর হওয়ার আগেই ঘুম ভেঙে যেত বাড়ির সকলের। মহালয়ার কয়েক দিন আগে ইলেকট্রনিক্সের দোকানে নতুন রেডিও কেনা কিংবা পুরনো রেডিও সারানোর ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সময় বদলেছে। বদলেছে বিনোদনের মাধ্যমও। রেডিওর জায়গা এখন অনেকটাই দখল করে নিয়েছে স্মার্টফোন আর ঝকঝকে বড় পর্দার Smart TV।
কিন্তু বদলায়নি মহালয়ার আবেগ। আজও মহালয়ার আগের রাত থেকেই বাড়িতে বাড়িতে অপেক্ষা কখন ভোর হবে, কখন টিভির পর্দায় শুরু হবে দেবীপক্ষের সেই চিরচেনা আবহ। পরিবারের প্রবীণ থেকে নবীন, সকলকে নিয়ে বড় স্ক্রিনে মহালয়া দেখার আনন্দই আলাদা।
আর সেই আনন্দকে আরও জমকালো করে তুলতে মহালয়ার আগে বিশেষ সুযোগ নিয়ে হাজির তেমাথানি বড়বাজারের SEN WATCH CO. MOBILE।
এখানে এক ছাদের তলায় মিলছে SAMSUNG, LG, REDMI, CLARION, CELLCOR, SONY, TCL-সহ একাধিক নামী ব্র্যান্ডের অত্যাধুনিক SMART TV। ছোট থেকে বড় স্ক্রিন নিজের বাজেট ও পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ। শুধু তাই নয়, মহালয়া উপলক্ষে থাকছে আকর্ষণীয় Discount Offer। সঙ্গে রয়েছে No Cost EMI-এর সুবিধাও। ফলে একসঙ্গে বড় অঙ্কের টাকা খরচ না করেও সহজ কিস্তিতে মহালয়ার আগেই বাড়িতে নিয়ে যেতে পারেন পছন্দের Smart TV।
আর ক্রেতাদের জন্য রয়েছে আরও একটি আকর্ষণীয় চমক নির্দিষ্ট টিভি কেনাকাটায় Sound Bar উপহারের সুযোগ। অর্থাৎ ঝকঝকে LED স্ক্রিনের সঙ্গে দুর্দান্ত সাউন্ড মহালয়ার ভোর থেকে পুজোর আনন্দ, সবটাই হবে আরও জমজমাট। তাই পুরনো টিভি বদলানোর পরিকল্পনা থাকলে কিংবা পুজোর আগে বাড়িতে নতুন Smart TV আনার ইচ্ছা থাকলে এটাই হতে পারে সেরা সময়। মহালয়ার ভোর হোক বড় পর্দায়, পুজোর আনন্দ হোক আরও স্মার্ট! আজই ঘুরে আসুন তেমাথানি বড়বাজারের SEN WATCH CO. MOBILE-এ। পছন্দের ব্র্যান্ড বেছে নিন, অফার জেনে নিন এবং উৎসবের আগেই বাড়িতে নিয়ে আসুন আপনার স্বপ্নের Smart TV।














