প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

মূল্যবৃদ্ধি রুখতে বাজারে প্রশাসনের হানা! দাঁতন-বেলদায় একাধিক জায়গায় অভিযান

Published on: September 1, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, দাঁতন: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে এবার কড়া হাতে মাঠে নামল প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই দাঁতন ও বেলদার একাধিক বাজারে শুরু হয়েছে নজরদারি ও অভিযান। বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বেশি দামে পণ্য বিক্রির অভিযোগের প্রেক্ষিতে এই তৎপরতা বলে জানা গিয়েছে।

এদিন সকালে প্রথমেই দাঁতনের কালীচণ্ডী হাটে অভিযান চালানো হয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের সঙ্গে অভিযানে ছিলেন পুলিশ, এসডিও, বিডিও-সহ প্রশাসনের একাধিক আধিকারিক। বাজারের বিভিন্ন দোকানে ঘুরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম, বিক্রির পদ্ধতি এবং ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কেনাবেচার তথ্য খতিয়ে দেখা হয়।

বিশেষ নজর দেওয়া হয় সবজি, পেঁয়াজ, ভুসি-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামের উপর। কোথাও অস্বাভাবিক বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা।

প্রশাসনের তরফে ব্যবসায়ীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, সুযোগ নিয়ে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া যাবে না। বেশি দামে পণ্য বিক্রি বা কৃত্রিমভাবে বাজারদর বাড়ানোর চেষ্টা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

প্রশাসনের এই অভিযানকে ঘিরে এদিন বাজারে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। একদিকে যখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, তখন প্রশাসনের এই নজরদারি কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর সকলের।

শুধু কালীচণ্ডী হাট নয়, দাঁতন ও বেলদার একাধিক বাজারেও অভিযান ও নজরদারি চালানোর প্রস্তুতি রয়েছে প্রশাসনের। বাজারে নিত্যপণ্যের দামে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের কড়া বার্তা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কারচুপি কিংবা সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now