প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ লোকাল! রবিবার ভোর থেকেই বাড়তি ট্রেন, সময়সূচি প্রকাশ রেলের

Published on: October 2, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর: পরীক্ষার দিনে যাতায়াতের চিন্তা কিছুটা কমতে চলেছে চাকরিপ্রার্থীদের। ‘মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) পরীক্ষা’ উপলক্ষে আগামী ৪ অক্টোবর, রবিবার ১৪টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন।

শুক্রবার রেলের তরফে বিশেষ ট্রেনগুলির সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
রেল সূত্রে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পাশাপাশি পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময়ও যাতে প্রার্থীদের সমস্যায় পড়তে না হয়, সে কথা মাথায় রেখেই এই অতিরিক্ত পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। মোট ১৪টি বিশেষ লোকালের মধ্যে সাতটি ‘আপ’ এবং সাতটি ‘ডাউন’ ট্রেন।

আপ ট্রেনের সময়সূচি—
৩৮৭০৩ হাওড়া–খড়্গপুর লোকাল হাওড়া থেকে ছাড়বে ভোর ৩টা ৩০ মিনিটে, খড়্গপুর পৌঁছবে সকাল ৬টা ১৫ মিনিটে।

৩৮৪০৩ হাওড়া–পাঁশকুড়া লোকাল হাওড়া থেকে সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে পাঁশকুড়া পৌঁছবে সকাল ৮টা ১৫ মিনিটে।

৩৮১০৩ হাওড়া–উলুবেড়িয়া লোকাল ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং উলুবেড়িয়া পৌঁছবে সকাল ৮টায়।

৩৮৩০৩ হাওড়া–মেচেদা লোকাল সকাল ৭টা ৪০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে মেচেদা পৌঁছবে সকাল ৯টা ৩০ মিনিটে।

৩৮৪১৭ হাওড়া–পাঁশকুড়া লোকাল সকাল ৯টা ৫০ মিনিটে ছাড়বে, পাঁশকুড়া পৌঁছবে দুপুর ১২টায়।

৩৮৪৩৫ হাওড়া–পাঁশকুড়া লোকাল বিকেল ৫টায় হাওড়া থেকে ছেড়ে সন্ধ্যা ৭টায় পাঁশকুড়া পৌঁছবে।

৩৮৯১৭ হাওড়া–আমতা লোকাল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ছেড়ে আমতা পৌঁছবে রাত ৮টা ৫ মিনিটে।

ডাউন ট্রেনের সময়সূচি—
৩৮৩০৬ মেচেদা–হাওড়া লোকাল মেচেদা থেকে ভোর ৪টা ১৫ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে সকাল ৬টা ১০ মিনিটে।

৩৮৪০৮ পাঁশকুড়া–হাওড়া লোকাল ভোর ৪টা ২০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে সকাল ৬টা ৩০ মিনিটে।

৩৮৪১২ পাঁশকুড়া–হাওড়া লোকাল সকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে সকাল ৭টা ৪০ মিনিটে।

৩৮৭০৮ খড়্গপুর–হাওড়া লোকাল সকাল ৬টা ৪০ মিনিটে খড়্গপুর থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছবে সকাল ৯টা ৪০ মিনিটে।

৩৮১০৪ উলুবেড়িয়া–হাওড়া লোকাল সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে সকাল ৯টা ২১ মিনিটে।

৩৮৪৫০ পাঁশকুড়া–হাওড়া লোকাল সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে রাত ৯টা ২০ মিনিটে।

৩৮৯২২ আমতা–হাওড়া লোকাল রাত ৮টা ১৫ মিনিটে আমতা থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছবে রাত ৯টা ৫০ মিনিটে।

রেলের বক্তব্য, পরীক্ষার্থীদের সুবিধাজনক পরিবহণ নিশ্চিত করতেই এই বাড়তি পরিষেবা চালু করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পাশাপাশি পরীক্ষা শেষে ফেরার পথেও এই ট্রেনগুলি কাজে আসবে বলে আশা রেল কর্তৃপক্ষের। যাত্রী এবং পরীক্ষার্থীদের অবশ্য আগেভাগে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। বাড়ি থেকে বেরোনোর আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়ও এক বার যাচাই করে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দক্ষিণ-পূর্ব রেলের ইতিহাসে প্রথম! খড়্গপুর স্টেশনে ব্যাটারিচালিত সেগওয়ে নিয়ে টহল RPF-এর

ভালবাসার বিয়ে, পরকীয়ার টান, শেষে স্বামীকে খুন! মিরাটের ‘নীল ড্রাম’ মামলায় মৃত্যুদণ্ড স্ত্রী ও প্রেমিকের

না আছে পাকা বাড়ি, না আছে অঢেল টাকা! তবুও ভাগলপুরের রাহুলকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন রুশ সুন্দরী

অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে! হাসপাতালে ভর্তি মহিলা সাংবাদিক, পাল্টা ‘অপপ্রচার’ বলল কংগ্রেস

একটি তমাল গাছ, ছয় শতাধিক পড়ুয়ার শ্রদ্ধাঞ্জলি! সবংয়ে আত্মত্যাগের ইতিহাসকে নতুন করে চেনার উদ্যোগ

চাকুলিয়াবাসীর জন্য সুখবর! ১৩ অক্টোবর থেকে থামবে ক্রিয়াযোগ এক্সপ্রেস, জানুন সময়সূচি