নিজস্ব সংবাদদাতা: বালেশ্বর স্টেশনে চলতে থাকা নন-ইন্টারলকিং (NI) কাজের কারণে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে একাধিক MEMU ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। রেল সূত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কিছু ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে, আবার কয়েকটি ট্রেন নির্দিষ্ট স্টেশন পর্যন্ত চলবে। এই পরিবর্তন কার্যকর থাকবে ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত।
রেলের তরফে যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ পরিষেবা-সংক্রান্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাতিল থাকবে যে ট্রেনগুলি: 👇
বালেশ্বরে নন-ইন্টারলকিং কাজের কারণে নিম্নলিখিত MEMU ট্রেনগুলি বাতিল করা হয়েছে—
68049/68050 — খড়গপুর–ভদ্রক–খড়গপুর MEMU
68051/68052 — বালেশ্বর–ভদ্রক–বালেশ্বর MEMU
68187/68188 — বালেশ্বর–গোপীনাথপুর নীলগিরি–বালেশ্বর MEMU
68185/68186 — বালেশ্বর–গোপীনাথপুর নীলগিরি–বালেশ্বর MEMU
68189/68190 — বালেশ্বর–গোপীনাথপুর নীলগিরি–বালেশ্বর MEMU
68021/68022 — খড়গপুর–বালেশ্বর–খড়গপুর MEMU
কিছু ট্রেনের যাত্রাপথও ছোট করা হচ্ছে!
শুধু ট্রেন বাতিল নয়, কয়েকটি পরিষেবার ক্ষেত্রে Short Termination ও Short Origination করা হয়েছে।
ট্রেন নম্বর 68180 (বারিপদা–বালেশ্বর MEMU) বালেশ্বরের পরিবর্তে রূপসায় যাত্রা শেষ করবে।
অন্যদিকে 68181 (বালেশ্বর–বারিপদা MEMU) বালেশ্বরের পরিবর্তে রূপসা থেকেই যাত্রা শুরু করবে।
এছাড়াও 68051/68052 নম্বরের বালেশ্বর–ভুবনেশ্বর–বালেশ্বর MEMU-র পরিষেবাতেও পরিবর্তন আনা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ ও ১৩ আগস্ট ভদ্রক–বালেশ্বর–ভদ্রক অংশের পরিষেবা বাতিল থাকবে এবং ট্রেনটি ভদ্রক থেকে বালেশ্বরের দিকে স্বাভাবিকভাবে চলবে না।
রেলের এই সাময়িক পরিবর্তনের ফলে খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, রূপসা, বারিপদা-সহ সংশ্লিষ্ট রুটের যাত্রীদের যাত্রা পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। তাই স্টেশনে যাওয়ার আগে ট্রেনের সর্বশেষ সময়সূচি ও পরিষেবা পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং যাত্রীদের সহযোগিতার আবেদন জানানো হয়েছে।














