প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

বিকেল গড়াতেই ঝেঁপে বৃষ্টি! বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণে ভিজল সবং-নারায়ণগড়

Published on: August 30, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ রবিবার বিকেল ৫টা নাগাদ আচমকাই বদলে গেল আবহাওয়ার চিত্র। পশ্চিম মেদিনীপুর জেলার সবং, নারায়ণগড়-সহ একাধিক এলাকায় শুরু হল বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঢেকে যায় আকাশ, সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি। ইতিমধ্যেই নিম্নচাপের প্রভাবে পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

বিকেলের এই আচমকা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন কিছুটা ব্যাহত হয়। রাস্তাঘাটে জল জমার আশঙ্কার পাশাপাশি বজ্রপাত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে গত কয়েকদিনের বৃষ্টি ও জলমগ্ন পরিস্থিতির মধ্যে নতুন করে প্রবল বর্ষণ হওয়ায় সবং-সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে বাড়ছে চিন্তা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। তাই বজ্রবিদ্যুৎ চলাকালীন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now