প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ভোটের আগে পাঞ্জাবে রক্তাক্ত কাণ্ড! AAP নেতাকে ধাওয়া করে পরপর গুলি, মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Published on: August 30, 2026
---Advertisement---

SABANG BULLETIN: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাঞ্জাবে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ঘটে গেল নৃশংস হত্যাকাণ্ড। আম আদমি পার্টির ৪৫ বছর বয়সি নেতা গুরপ্রীত সিংকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় গুরপ্রীত সিং তাঁর পরিচিত হরপ্রীত নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। অভিযোগ, আচমকাই পিছন থেকে তাঁদের ধাওয়া করতে শুরু করে চারজন দুষ্কৃতী। কিছুটা এগিয়ে গিয়ে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে গুরপ্রীতকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়।

গুলি লাগার পর রাস্তায় লুটিয়ে পড়েন ওই AAP নেতা। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পরিবারের দাবি, গুরপ্রীতের মোটরসাইকেলের পিছনে তাঁর কয়েকজন বন্ধুও একটি গাড়িতে যাচ্ছিলেন। সেই গাড়িকেও দুষ্কৃতীরা হামলার নিশানা করে বলে অভিযোগ।

তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতার জের, নাকি রাজনৈতিক উদ্দেশ্য—দুই সম্ভাবনাই খতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যেই তদন্তে একজনকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার তদন্তে একাধিক দল গঠন করেছে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

নির্বাচনের কয়েক মাস আগে একজন রাজনৈতিক নেতাকে এভাবে গুলি করে খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তদন্ত এগোলেই এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের আসল কারণ এবং হামলাকারীদের সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা তদন্তকারীদের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now