প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সাড়ে ৩টের পরেই আকাশ কালো! বিকট বজ্রপাতে কাঁপল সবং-নারায়ণগড়-পিংলা, ঝড়-বৃষ্টিতে বাড়ি ফেরার হুড়োহুড়ি

Published on: September 8, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের পর মঙ্গলবার বিকেল গড়াতেই আচমকা রুদ্ররূপ নিল আবহাওয়া। দুপুর সাড়ে ৩টা নাগাদ সবং, নারায়ণগড় ও পিংলা-র বিস্তীর্ণ এলাকায় শুরু হয় প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। তার সঙ্গে একের পর এক বিকট শব্দে বজ্রপাত ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ঠিক সেই সময়ই ছিল স্কুল, অফিস এবং কাজের ব্যস্ততা শেষে বাড়ি ফেরার সময়। আচমকা ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হওয়ায় রাস্তায় থাকা মানুষজন দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন। কেউ কাজকর্ম গুটিয়ে বাড়ির দিকে ছুটেছেন, আবার কেউ গাড়ি নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করেছেন।

বিশেষ করে পরপর বিকট শব্দে বজ্রপাতের আওয়াজে আতঙ্ক আরও বাড়ে। অনেকেই ঝুঁকি না নিয়ে রাস্তার ধারে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করেন। ঝড়ো হাওয়ার দাপটে সাধারণ জনজীবনেও তৈরি হয় অস্বস্তি। স্কুল-অফিস ছুটির ব্যস্ত সময়ে এমন ঝড়-বৃষ্টিতে কার্যত দিশেহারা হয়ে পড়েন বহু মানুষ। বিকেলের ব্যস্ত রাস্তায় আচমকা আবহাওয়ার এমন ভয়ংকর রূপ দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনের তরফে বজ্রপাত ও ঝড়ের সময় সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছেন বাসিন্দারা।

বিকেলের কয়েক ঘণ্টার আবহাওয়ার এই বদল ফের মনে করিয়ে দিল প্রকৃতির রুদ্ররূপের সামনে মুহূর্তেই থমকে যেতে পারে স্বাভাবিক জনজীবন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now