প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

মন্দিরে পুজোর পর পার্কে বিভীষিকা! ‘পুলিশ’ সেজে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

Published on: September 22, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ। দক্ষিণ দিল্লির কালকাজি মন্দির সংলগ্ন একটি পার্কে এক কিশোরীকে তিন ব্যক্তি গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। আরও চাঞ্চল্যকর অভিযোগ, অভিযুক্তরা নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দিয়ে প্রথমে কিশোরী ও তার বন্ধুকে ভয় দেখায়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরে পুজো দেওয়ার পর সন্ধ্যার দিকে এক বন্ধুর সঙ্গে পার্কে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় প্রায় ২৫ থেকে ৩০ বছর বয়সী তিন ব্যক্তি তাদের কাছে এসে নিজেদের পুলিশকর্মী বলে পরিচয় দেয়। এরপর নানা প্রশ্ন করে দু’জনকে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

কিশোরীর বয়ান অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে একজন অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখায়। পরে ওই তিনজন মিলে তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। ঘটনার কথা কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছে কিশোরী। রাতের দিকে ঘটনার খবর পায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। তার বয়ান নথিভুক্ত করার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

অভিযুক্তদের শনাক্ত করতে পার্ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়। পাশাপাশি ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত ব্যক্তিদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে শুরু করেন তদন্তকারীরা। তদন্তের সূত্র ধরে অমর কলোনি এলাকায় এক অভিযুক্তের অবস্থান সম্পর্কে খবর পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে তাকে ধরার চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিতে অভিযুক্তের পায়ে আঘাত লাগে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃতের নাম আসিফ বলে জানিয়েছে পুলিশ। সে ওখলা মান্ডি এলাকায় কাজ করত বলে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত বাকি দুই অভিযুক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কিশোরীর বয়ান, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন প্রান্তে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে। পরপর এমন ঘটনায় শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দিল্লিতে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দক্ষিণ-পূর্ব রেলের ইতিহাসে প্রথম! খড়্গপুর স্টেশনে ব্যাটারিচালিত সেগওয়ে নিয়ে টহল RPF-এর

ভালবাসার বিয়ে, পরকীয়ার টান, শেষে স্বামীকে খুন! মিরাটের ‘নীল ড্রাম’ মামলায় মৃত্যুদণ্ড স্ত্রী ও প্রেমিকের

না আছে পাকা বাড়ি, না আছে অঢেল টাকা! তবুও ভাগলপুরের রাহুলকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিলেন রুশ সুন্দরী

অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়ার অভিযোগ রাহুলের বিরুদ্ধে! হাসপাতালে ভর্তি মহিলা সাংবাদিক, পাল্টা ‘অপপ্রচার’ বলল কংগ্রেস

একটি তমাল গাছ, ছয় শতাধিক পড়ুয়ার শ্রদ্ধাঞ্জলি! সবংয়ে আত্মত্যাগের ইতিহাসকে নতুন করে চেনার উদ্যোগ

চাকুলিয়াবাসীর জন্য সুখবর! ১৩ অক্টোবর থেকে থামবে ক্রিয়াযোগ এক্সপ্রেস, জানুন সময়সূচি