প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

স্বাধীনতা দিবসে দেশাত্মবোধের আবেগে সবংয়ে বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা

Published on: August 15, 2026
---Advertisement---

ইন্দ্রজিৎ সাহু,সবং: স্বাধীনতা দিবস মানেই দেশপ্রেম, গর্ব আর আত্মত্যাগের স্মরণ। সেই আবেগকে সঙ্গে নিয়ে শনিবার সকালে সবংয়ে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও কর্মীদের উদ্যোগে রাখিলা বাজার থেকে শুরু হয় এই যাত্রা। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধের স্লোগানে এগিয়ে যান অংশগ্রহণকারীরা।

রাখিল্যা বাজার থেকে শুরু হয়ে তেরঙ্গা যাত্রা পৌঁছয় সবং বাজারপাড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে। সেখানে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি, শেখর মাইতি, কার্তিক কুইলা, প্রাক্তন সেনাকর্মী-সহ এলাকার বহু মানুষ।

শুধু রাজনৈতিক কর্মী-সমর্থকরাই নন, স্বাধীনতা দিবসের এই বিশেষ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এলাকার সাধারণ মানুষও। বয়স্কদের উপস্থিতিও নজর কাড়ে। হাতে তেরঙ্গা নিয়ে তাঁদের উৎসাহ-উদ্দীপনা যেন আরও একবার মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা গভীর।

দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা, শহিদদের আত্মত্যাগের স্মরণ এবং জাতীয় পতাকার প্রতি ভালোবাসার আবেগে এদিন মুখর হয়ে ওঠে সবং। উৎসবের আবহে আনন্দের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করেন এলাকার মানুষ। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সবংয়ে তৈরি হয় এক আবেগঘন দেশাত্মবোধের পরিবেশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now