প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

ভোররাতে হাসপাতালের NICU-তে আগুন! ৩ নবজাতকের মৃত্যু, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি

Published on: August 24, 2026
---Advertisement---

নিজস্ব প্রতিবেদকঃ ভোরের অন্ধকার তখনও কাটেনি। হাসপাতালের তৃতীয় তলার NICU থেকে আচমকাই ছড়িয়ে পড়ল আগুন। মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল তিন নবজাতকের।

সোমবার ভোর সাড়ে ৩টা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, NICU-তে থাকা একটি ভেন্টিলেটরে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। সেই সময় ওই ইউনিটে চিকিৎসাধীন ছিল মোট ৩৯ জন নবজাতক।

আগুনের খবর পেয়েই তড়িঘড়ি উদ্ধারকাজে নেমে পড়েন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা। একে একে শিশুদের সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। গুরুতরভাবে আক্রান্ত ছয় নবজাতককে পরে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তবে সব শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে তিন নবজাতকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কয়েক মুহূর্তের আগুনেই অমরাবতী সরকারি হাসপাতাল পরিণত হয় এক ভয়াবহ শোকের কেন্দ্রে।

কীভাবে ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটল? অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কি না?ঘটনার পর উঠছে একাধিক প্রশ্ন। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একদিকে চিকিৎসাধীন শিশুদের প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা, অন্যদিকে তিন সদ্যোজাতের নিথর দেহ অমরাবতীর এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now