প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

সবংয়ে শেষ অধ্যায়, মুর্শিদাবাদে নতুন ইনিংস! বিদায় সংবর্ধনায় বিডিও মানিক কুমার

Published on: July 31, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, সবং: সরকারি নির্দেশে বদলি হলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) মানিক কুমার সিংহ মহাপাত্র। সবংয়ে তাঁর কর্মকাল শেষ হওয়ার মুহূর্তে তাঁকে ঘিরে দেখা গেল আবেগঘন পরিবেশ। তাঁর কর্মজীবনের বিভিন্ন ভালো কাজের স্মৃতিচারণ করে সম্মান জানানো হয় বিদায়ী বিডিওকে।

জানা গেছে, সবং ব্লক থেকে বদলি হয়ে মুর্শিদাবাদ জেলায় Deputy Project Director পদে নতুন দায়িত্ব গ্রহণ করতে চলেছেন মানিক কুমার সিংহ মহাপাত্র। সরকারি নির্দেশে তাঁর এই বদলি। একজন জনপ্রিয় ও দক্ষ প্রশাসনিক আধিকারিকের বিদায়ের মুহূর্তে এলাকার সাধারণ মানুষ, সহকর্মী এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর কাজের প্রশংসা ও স্মৃতিচারণ করা হয়। সবংয়েও সেই ছবিই ধরা পড়ে।

চলে যাওয়ার আগে বিডিও মানিক কুমার সিংহ মহাপাত্রকে ফুলের তবক ও মোমেন্টো দিয়ে সংবর্ধনা জানান ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি। সংবর্ধনার সময় তাঁর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা উঠে আসে।

প্রশাসনিক দায়িত্বে বদল এলেও সবংয়ে তাঁর কর্মকালীন বিভিন্ন কাজ ও মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কের স্মৃতি থেকে যাবে বলে জানান উপস্থিতরা। বিদায়ের এই আবেগঘন মুহূর্তে শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হন বিডিও মানিক কুমার সিংহ মহাপাত্র। নতুন কর্মস্থল মুর্শিদাবাদে তাঁর সাফল্য কামনা করেন উপস্থিত সকলে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now