প্রথম পাতারাজনীতিপশ্চিমবঙ্গকলকাতাদেশআন্তর্জাতিকবিনোদনখেলালাইফস্টাইলআবহাওয়াভাইরালচাকরিবাজারদরবিজ্ঞান প্রযুক্তিস্বাস্থ্যঐতিহাসিক
---Advertisement---

EXCLUSIVE: পার্টি অফিসে বোমা, অস্ত্র ও ত্রাণসামগ্রী! পিংলার মালিগ্রামে উদ্ধার ঘিরে বিস্ফোরক প্রশ্ন

Published on: July 31, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, পিংলা: পার্টি অফিস, নাকি বোমা-অস্ত্রের ডেরা? পিংলার মালিগ্রাম ৫ নম্বর অঞ্চলে তৃণমূলের একটি পার্টি অফিসে তল্লাশি চালিয়ে তাজা বোমা, অস্ত্র এবং বহু বছর আগের আমফান ঝড়ের ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ওই পার্টি অফিসে গেলে বিজেপি কর্মীদের নজরে আসে একাধিক সন্দেহজনক সামগ্রী। পরে খবর দেওয়া হয় প্রশাসন ও পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন বিডিও এবং সিআই-ও। অভিযোগ, সেখান থেকে ৫-৭টি তাজা বোমা, অস্ত্র, বিষাক্ত ঘাসমারা ওষুধ এবং বেশ কয়েকটি সিরিঞ্জ উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে আমফান ঝড়ের সময়কার ত্রিপল, চাল-সহ বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী। এত বছর পরেও ওই ত্রাণসামগ্রী কীভাবে পার্টি অফিসে পড়ে রইল, তা নিয়েই উঠছে বড় প্রশ্ন।

ঘটনাকে ঘিরে আরও বিস্ফোরক অভিযোগ তুলেছে বিজেপি। তাদের দাবি, এই কার্যালয়কে কেন্দ্র করেই পিংলা ও সবংয়ের বিভিন্ন এলাকায় বিরোধীদের উপর হামলা এবং সন্ত্রাসের ছক কষা হতো। সিরিঞ্জ উদ্ধারের ঘটনাকে সামনে রেখে বিজেপি কর্মীরা আরও গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে বিরোধীদের ক্ষতি করার ষড়যন্ত্র করা হতে পারে। যদিও এই অভিযোগগুলির সত্যতা এখনও প্রমাণিত নয়। উদ্ধার হওয়া সামগ্রী কী কাজে ব্যবহৃত হতো, সেগুলি কার এবং কীভাবে সেখানে এল, সবটাই তদন্তের পর স্পষ্ট হবে।

তবে ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, একটি রাজনৈতিক দলের কার্যালয়ে তাজা বোমা ও অস্ত্র এল কীভাবে? আর আমফানের সময়ের সরকারি ত্রাণসামগ্রী এতদিন ধরে সেখানে পড়ে রইলই বা কেন? এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষা করে দেখছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। তদন্তের গতিপথেই এবার সামনে আসতে পারে মালিগ্রামের এই বিস্ফোরক ঘটনার আসল রহস্য।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now